দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শানবার স্থানীয় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনাসভার মাধ্যমে রাজরানী চক্রবর্তীকে আহবায়ক, রেনু বেগম ও সঞ্চিতা রায়কে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সরবিন্দু দাস, ছালিক মিয়া, ঝড়না রানী দাস, রওশন আরা বেগম, অর্পণা সুত্রধর, নীলু চক্রবর্তী, রেনুকা বেগম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net