সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বেইলী সেতুর অবস্থা অত্যন্ত নাজুক। যে কোন সময় দুঘটনা ঘটতে পারে বলে স্থানীয় সাধারন মানুষের আশঙ্কা।
জানা গেছে এই সেতু দিয়ে পথ যাত্রী সহ বাস, ট্রাক, মটর, অটো সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সেতুর পাঠ ধসে যাওয়ায় সমস্যার সম্মুখিন হতে হচ্ছে সাধারন যাত্রীদের। সেতুর সমস্যা শুনে ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুর রহমান, পাইকরাটি ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত কাজ করার জন্য সংশ্লিষ্টদের বলেন। এ ব্যাপারে সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন বলেন, উপজেলার একমাত্র প্রধান সড়ক এটি। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার জনসাধারন যাতায়াত করেন। দ্রুত মেরামতের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের কর্তৃপক্ষের সৃদৃষ্টি কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net