সাইফ উল্লাহ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএম এলপি গ্যাস এর বন্ধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার পরিবেশক কাজী আশরাফুজ্জামান, সিলেট বিভাগের সহকারী ম্যানেজার সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাবিবুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সহ- সভাপতি ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামী লীগের নেতা জহিরুল হক তালুকদার, কিশোরগঞ্জ, সিলেট ও কুমিল্লা বিভাগের সহকারী ম্যানেজার মাকমদুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রীকান্ত তালুকদার প্রমূখ। আলোচনা সভায় বিএম এলপি গ্যাসের পরিচিতি, পরিমাপ যš. অত্যাধুনিক ফিলিং সর্ম্পকে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net