স্টাফ রিপোর্টার::
শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় এবারও জাতীয়ভাবে রানারআপ হয়েছে সুনামগঞ্জ এসসি গার্লস হাইস্কুল। গত ৮ মার্চ, ২০১৯ তারিখে জাতীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশণ প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে মাধ্যমিক স্তরে রানার্স আপ হয়েছে সুনামগঞ্জের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। এর আগেও গত বছর এই প্রতিষ্ঠানটি দ্বিতীয় হয়েছিল।
সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন স্কুলের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তারা যাতে আগামীতে আরো ভালো প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে কাঙ্খিত সাফল্যা নিয়ে আসতে পারে সুধীজন শুভ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net