অনলাইন ডেক্স::
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য (মুক্তিযোদ্ধা কোটায়) “সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬” এর লিখিত পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) দুপুর ৩টা থেকে বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
আগামী ২১ অক্টোবর থেকে প্রার্থীদের মোবাইলে মেসেজে পাঠানো হবে এবং আগামী ২২ অক্টোবর থেকে প্রার্থীগণ স্ব-স্ব প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষার্থীগণকে প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেক্ট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেয়া যাবে না। যদি কোন পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন, তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।
প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শীট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যও ওয়েবসাইটে পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net