স্টাফ রিপোর্টার
‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে ‘কৃষক হত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার বিকালে শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার জেলায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক লীগের সিনিয়র সদস্য মফিজুল হক, জেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান রাসেল, রফিকুল ইসলাম কালা মিয়া, কৃষক লীগ নেতা আশরাফ হোসেন চৌধুরী তাহা, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা লিংকন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন,‘ বিএনপি সরকারের আমলে সারের দাবিতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন নিরীহ কৃষক। কিন্তু এখন কৃষকদের সারের জন্য আর আন্দোলন করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষক বান্ধব লাখ লাখ কৃষককে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ দেয়া হচ্ছে। কৃষিখাতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।’
প্রসঙ্গত, বিএনপি সরকারের আমলে ১৯৯৫ সালে মার্চ সার, তেল, কীটনাশক ও কৃষিপণ্যের দাবিতে আন্দোলন করা ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ১৫ মার্চকে ‘কৃষক হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net