উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জে ৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯ উপজেলায় আওয়ামী লীগ, বিদ্রোহী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীসহ ২৮ জন চেয়ারম্যান প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যার মধ্যে পাঁচটি উপজেলায় আওয়ামী লীগ, তিন উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী ও একটি উপজেলায় বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী ৪০ হাজার ৫শত ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী খায়রুল হুদা চপল । নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী মনিষ কান্তি দে মিন্টু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪শত ১৭ ভোট।
বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ২শত ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সফর উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ.লীগ প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৬শত ১ ভোট।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ৩৫ হাজার ১শত ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বিআওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম পেয়েছেন ২২ হাজার ২ শত ৭ ভোট।
তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৫০ হাজার ৪শত ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী করুনা সিন্ধু বাবুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনিসুল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৩ শত ৩০ ভোট।
ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৬৬ হাজার ১শত ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. ফজলুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ২শত ৮০ ভোট।
দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৩১ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. মো. আব্দুর রহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ.লীগ বিদ্রোহী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু পেয়েছেন ১৯ হাজার ২শত ৯১ ভোট।
দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ২০ হাজার ৯শত ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী মঞ্জুরুল আলম চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী প্রদীপ রায় নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৮শত ৬০ ভোট।
শাল্লা উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ২৪ হাজার ৯শত ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট অবনী মোহন দাস পেয়েছেন ১৯ হাজার ৩শত ৩ ভোট।
ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে ৩৭ হাজার ৪শত ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হোসেন রোকন । তাঁর নিকট প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগ প্রার্থী শামীম আহমদ মুরাদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৩শত ৭২ ভোট।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net