রাজন চন্দ্র, তাহিরপুর
সবাই মিলে ভাবো,নতুন কিছু করো,নারী পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো,বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা” এ স্লোগানকে সামনে রেখে তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ঢাকা আহ্ছানিয়া মিশন (সৌহার্দ্য-কর্মসুচি-হাওর অঞ্চল)তাহিরপুর শাখার সহযোগীতায় দিবসটি উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীতে অংশগ্রহন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম,মহিলা বিষয়ক অধিদপ্তরের নরুল আমিন,উপজেলা কো-অর্ডিনেটর সৌহার্দ্যর মোহাম্মদ আজিমুল হক,স্বাস্থ্য পুষ্টি ও নারীর ক্ষমতায়ন কবিতা রানী ঘোষ,সুশাসন বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার,আব্দুল হালিম,মোস্তফা হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net