স্টাফ রিপোর্টার ::
শহরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসিকে জরিমানা করা হয়। আজ সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা এই অভিযানের নেতৃত্ব দেন । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ, জেলা ঔষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক শিকদার কামরুল ইসলাম।
অভিযানে আলফাত উদ্দিন স্কয়ারের সেন্টাল ফার্মেসিকে মেয়াদ উর্ত্তীর্ণ ঔষুধ বিক্রয়ের কারণে ২ হাজার, লাইসেন্স নবায়ন না করা ও মেয়াদ উর্ত্তীর্ণ ঔষুধ বিক্রয়ের কারণে নন্দালাল ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীর্ণ ঔষুধ বিক্রয়ের জন্যে প্রীতম ড্রাগ হাউসকে ২ হাজার টাকা ও সরকারি বিক্রয়ের অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net