সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার অস্থায়ী ফেনারবাক কার্যালয়ে ওই বিষয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। সঞ্চালনায় ইউপি সচিব অজিত কুমার রায়।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য দ্বিপক তালুকদার, মো. ইয়াছিন মিয়া, আলী আহম্মেদ, মোশারফ হোসেন, একেএম আব্দুর রহিম, রফিকুল ইসলাম রানা, আসাদ আলী, অজিত সরকার, মিল্টন সরকার, ইউপি সদস্যা নুরে জান্নাত লিপি, সেজু আক্তার, আক্তার বানু প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয় এতে ১ম আসাল আলী, ২য় অজিত সরকার, ৩য় নুরে জান্নাত লিপিকে নিয়ে উক্ত প্যানেল চেয়াম্যান গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net