স্টাফ রিপোর্টার::
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে দিরাইয়ের কৃতি সন্তান আকিব মুহাম্মদ ফুয়াদ বাংলাদেশ ছাত্রলীগ থেকে মনোনয়ন পেয়েছেন। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের এস এম হল এর সাহিত্য সম্পাদক পদে আকিবকে মনোনয়ন দেয় ছাত্রলীগ।
আকিব দিরাইয়ের কলিয়ারকাপনের বাসিন্দা বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সিলেটের এপিপি এডভোকেট আব্দুর রহমান সেলিমের পুত্র। বর্তমানে তারা সিলেট নগরের বালুচরে বসবাস করছেন। তিনি নগরের স্কলার্স হোম থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন। ২০১৫ সালে মেধা তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন আকিব মুহাম্মদ ফুয়াদ। তার দাদা প্রয়াত আবুল খায়ের মাস্টার দিরাইয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন।
ডাকসু নির্বাচনে আকিব মুহাম্মদ ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর সিলেটের সকল শিক্ষার্থী অভিভাবকসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net