তাহিরপুর প্রতিনিধি:
আ,লীগের মনোনীত তাহিরপুর উপজেলা চেয়ারম্যার প্রার্থী করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,জননেত্রী শেখ হাসিানার সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সকল বেধাবেধ ভুলে নৌকায় ভোট দিন।
পূর্বে যারা নির্বাচিত হয়েছে তারা আপনাদের কোন উন্নয়ন করতে পারে নি। তা আপনাই বড় প্রমাণ। আমি আপনাদের সন্তান আমি সব সময় আপনাদের পাশে ছিলাম আর সব সময় পাশে থাকতেই প্রধান মন্ত্রী শেখ হাসিনা নৌকার মার্কায় মনোনয়ন দিয়েছেন।
সেই সম্মান আপনাদের ধরে রাখবেন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে নির্বাচনী সভায় শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রধান অতিথির বক্তব্যে আ,লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যার প্রার্থী করুনা সিন্ধু চৌধুরী বাবুল এসব কথা বলেন।
সভায় বাদাঘাট ইউনিয়ন আ,লীগের আহবায়ক জুনাব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা আ,লীগের সদস্য ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,বাদাঘাট ইউপির আ,লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,সাধারন আব্দুস শহীদ,বাদাঘাট যুবলীগ সভাপতি সেলিম হায়দার,উত্তর বড়দল ইউনিয়নের যুবলীগ সভাপতি মাসুক মিয়া,তাহিরপুর উপজেলা শ্রমিকলীগ সদস্য সচিব হাজী আব্দুল কুদ্দুছ,বাদাঘাট ইউপির শ্রমিকলীগ সভাপতি আবু তাহের,উপজেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক নুরুল হক মাষ্টার,হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা,আ,লীগ নেতা জগদীস জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জুমুর কৃষ্ণ তালুকদার,ছাত্রলীগ নেতা রাহাদ হায়দান,তোফাজ্জল হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net