স্টাফ রিপোর্টার::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আ.রীগ মনোনীত সুনামগঞ্জের শামীমা আকতার খানমসহ (শামীমা শাহরিয়ার) শপথ নিয়েছেন। তিনিসহ ৪৯ জন সদস্য বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় দিকে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
গত ১৭ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ নির্বাচিত সদেস্যর নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এবার সুনামগঞ্জ ও মৌলভী বাজার থেকে দু'জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
গেজেট অনুসারে, এই ৪৯ জনের মধ্যে সরকারি দল আওয়ামী লীগের রয়েছেন ৪৩ জন, বিরোধী দল জাতীয় পার্টির চার জন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র সদস্য রয়েছেন একজন।
শামীমা শাহরিয়ার সুনামগঞ্জের জামালগঞ্জের বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net