হাওর ডেস্ক::
প্রতি বছরের ন্যায় এবারো সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফডিল কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি এই দুইদিন ব্যাপী আয়োজনে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
এই দুইদিন ছিলো বিদ্যালয়ের প্রাঙ্গন শিশুদের কলকাকলীতে উৎসব মুখর। সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিকাশ কান্তি দে বাবুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিটু বড়ুয়া ও অজিত কুমার দাস এর সার্বিক তত্ত্বাবধানে দুইদিন ব্যাপী আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net