তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর সদর বাজার বণিক সমিতি বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বণিক সমিতির আয়োজনে তাহিরপুর সদর পুর্ব বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতি সভাপতি দীলিপ কুমার চন্দ। সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল আমীন, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শীহদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা রঞ্জু মুখার্জী, সাবেক বণিক সমিতির সভাপতি রতন গাঙ্গুলী, বণিক সমিতির তথ্য বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন।
সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন এবং স্বাগত বক্তব্য রাখেন বাজার বণিক সমিতি সাধারন সম্পাদক এরশাদ মিয়া।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net