স্টাফ রিপোর্টার::
আসন্ন দূর্গাপুজায় নাশকতার আশঙ্কায় সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ছাতক থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করেছে।
ছাতক থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তোফায়েল আহমদ খান দলীয় নেতাকর্মীদের নিয়ে ছাতকের মানসিনগর এলাকায় আলোচনা করছিলেন। এসময় ছাতক থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করার পর অন্যান্য নেতাকর্মীরা সটকে পড়েন।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বলেন, আসন্ন দূর্গাপুজায় জামায়াত শিবির নাশকতা করতে পারে এই আশঙ্কায় আমরা জামায়াত আমিরকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে এসেছি। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net