স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলায় সার্বজনীন দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাচনা বাজার সৎসংঘের অধিবেশন কেন্দ্র ওই সভা অনুষ্টিত হয়। শ্রীযুক্ত বাবু অমূল্য চন্দ্র বণিকের সভাপতিত্বে ও মনোরঞ্জন সরকারের সঞ্চালনায় অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন, গুরুদাস পাল, বিপ্লব দেবনাথ, কুশল রাজ পাল, পরিতোষ পাল চৌধুরী, সনজিব রায় চৌধুরী, বিপ্লব রায়, বিপ্রেস দেবনাথ বাবলু, অলখ বনিক, পান্তুস পাল চৌধুরী, নেপাল পাল, বাবুল দাস, গৌতম পাল, রনজিৎ রায়, শ্রী স্বপ্না রানী রায়, অঞ্জলী রানী দেবনাথ প্রমুখ।
আলোচনা সভার পর দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সৎ সংঘ অধিবেশন কেন্দ্রের সার্বজনীন দুর্গাপূজা উদযাপন ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি বিমল চন্দ্র বনিক, সাধারন সম্পাদক বিপ্রেস দেবনাথ বাবলু ও সাংগঠনিক সম্পাদক নেপাল পালকে নিয়ে কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net