সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে স্কুল পোশাক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়নের ভাটি লালপুর প্রাথমিক বিদ্যালয়ে ৭০ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সমাজ সেবক মো. জামাল মিয়া নিজস্ব অর্থে ৭০ জন শিখ্ষার্থীদের মাঝে এ পােশাক বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাটি লালপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মো. আব্দুল মন্নান, বিউটি আক্তার, সাজেদা আক্তার, মমতা পাল, প্যারা শিক্ষক আব্দুল মতিন ও নুরে আলম। জানাযায়, ওই স্কুলটি ৮৯ শতাংশ জমির উপর ১৯৮৯ সালে স্থাপিত হয়েছে। শিশু শ্রেনী হতে ৫ম শ্রেণী পর্যন্ত ২ শত ৫৬ জন ছাত্র ছাত্রী রয়েছে। পাশের হার ৯৪ %, ৫ জন শিক্ষক ও ২ জন প্যারা শিক্ষক দিয়ে নিয়মিত লেকা পড়া চালিয়ে আসছেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সমাজ সেবক মো. জামাল মিয়া জানান, স্কুলে ছাদ দিয়ে পানি পড়ে, নিরাপদ পানির অভাব, স্বাস্থ্য সম্মত পায়খানা, আসবাবপত্র, সীমানা দেওয়াল, খেলাধুলা ও বিনোদনের জন্য মাঠে মাটি ভরাট একান্ত প্রয়োজন এ ছাড়া অফিস সহায়ক পদে ১ জন নিয়োগ দেওয়া একান্ত প্রয়োজন। আমি সুনামগঞ্জ- ১ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ও শিক্ষা মন্ত্রীর সু-দৃষ্টি কামনা করি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net