তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুরে শারদীয় দূর্গোৎসব উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে দূর্গোৎসব উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি মূলক আলোচনায় অংশ নেয় তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদূল্লাহ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, প্রবীন সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুভাষ পুরকায়স্থ প্রমূখ।
এ বছর তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে ১৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net