স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় শহরের একটি বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে এ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট্য শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।
আলোচনা সভা শেষে আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net