রাজন চন্দ::
তাহিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ^ পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ এর আয়োজনে এক বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, আমিনুল ইসলাম, বাবরুল হাসান বাবলু, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রুহুল আমীন, সদর বাজার বণিক সমিতির সভাপতি দিলীপ কুমার চন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, সহকারি শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা মনোলাল রায়, ছাত্র নেতা তোজাম্মিল হক নাসরুম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net