ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এনজিও সংগঠন সমূহের মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে ওই সভা অনুষ্টিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সামছুল আলম তালুকদার ঝুনু মিয়া। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসিম তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ব্র্যাক, জেছিস, ঢাকা আহসানিয়া মিশন, উদ্দিপন, দি হাঙ্গার প্রজেক্ট, সিএনআরএস, টিএমএসএস সহ কর্মরত এনজিও প্রতিনিধি গণ। সভায় বিগত মাসের কার্যক্রম সর্ম্পকে আলোচনা করা হয় এবং কর্মরত সকল এনজিও প্রতিনিধিগণ মাসিক প্রতিবেদন দাখিল ও উপস্থিত থাকার জন্য পরামর্শ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net