স্টাফ রিপোর্টার ::
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রগতিশীল র‘সাম্প্রদায়িক জঙ্গিবাদ, রাজনৈতিক সংগঠন কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মন্জুরুল আহসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার মো. ফিরোজ। সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন।
লুটপাটতন্ত্র, সা¤্রাজ্যবাদ নিপাত যাক; সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করুন’ স্লোগানকে সামনে অনুষ্টিতব্য সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
ওইদিন সকাল ১০টায় শহরের আলফাত স্কয়ারে সম্মেলন উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
সম্মেলনে সকলের উপস্থিতি কামনা করেছেন সিপিবি’র জেলা সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক রহমান মিজান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net