ছাতক প্রতিনিধি::
ছাতকে অভিযান চালিয়ে বিএনপির ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলেন, বিএনপি প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর ভাই, ব্যবসায়ী কুতুবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা সদরুল আমিন সোহান, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, বিএনপি নেতা আজাদ রাব্বানী, আব্দুর রউফ, গাজী মিলটন, ইউপি সদস্য কামাল উদ্দিন, ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর আলম, গৌছ মিয়া, সালেহ আহমদ, বাবুল আহমদ, আশরাফ আহমদ, তাইয়বুর রহমান, আবুল ফজল ও আব্দুর রশিদ ভুট্টু। ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net