স্টাফ রিপোর্টার::
কাঠইর ইউনিয়নসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহকে নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সোমবার বিকেলে সদর উপজেলার নীলপুর ও কাঠইর ইউনিয়নে গণসংযোগ শেষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল হুদা মুকুট, মহাজোট প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর দাস, জেলা আওয়ামী লীগ নেতা শীতেষ তালুকদার মঞ্জু, এডভোকেট কল্লোল তালুকদার চপল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফরহাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net