স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর হাওরে বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মাটিয়ারপুর গ্রামের শামীম আহমদ (৪৫) ও তারা মিয়া ৩৫ মারা যায়। সকাল সাড়ে ৯টায় স্থানীয়দের সহায়তায় স্বজনরা লাশ উদ্ধার করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাশ কেনার উদ্দেশ্যে মাটিয়াপুর গ্রামের ওই দুই ব্যক্তি একটি নৌকা নিয়ে বের হন। সকাল সাড়ে ৭টায় নৌকাটি হাওরে গিয়ে পড়লে বজ্রপাত শুরু হয়। এসময় ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যান দু’জন। খবর পেয়ে স্বজনরা বেলা সাড়ে ৯টায় লাশ উদ্ধার করেছেন।
দিরাই থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, মঙ্গলবার সকালে বাশ কেনার উদ্দেশ্যে নৌকা নিয়ে বের হন ওই দুই ব্যক্তি। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net