স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে হাছনরাজা ট্রাস্ট'র আয়োজনে মরমী কবি হাছন রাজা'র ১৬৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার এ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও হাসন রাজা ট্রাস্টের সেক্রেটারি দেওয়ান এমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
অনুষ্টানে স্থানীয় প্রতিযোগীরা অংশ নেনন। তারা হাসন রাজার গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net