আমিনুল ইসলাম আজির, ছাতক::
ছাতকে দুই জামাত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের রহমতবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের শেওতরপাড়া গ্রামের প্রয়াত মাওলানা মদরিছ আলীর পুত্র ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আকবর আলী এবং সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের প্রয়াত সৈয়দ আশরাফুল হকের পুত্র ও সেক্রেটারি মাওলানা সৈয়দ মনসুর আহমদ । দুপুরে রহমতবাগ এলাকায় বিএনপির একটি নির্বাচনী সভা থেকে ফেরার পথে ছাতক থানার ওসির নেতৃত্বে তাদের গ্রেপ্তার করে তাৎক্ষনিক সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ছাতক থানার ওসি আতিকুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net