হাওর ডেস্ক::
একাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে সিলেটের মুক্তিযোদ্ধাদের নিয়ে এ প্রচারণা শুরু করেন মুক্তিযোদ্ধা নেতারা।
মাজার জিয়ারত শেষে সিলেট-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেনের সঙ্গে মতবিনিময় সভা করেন মুক্তিযোদ্ধারা। সিলেট মহানগরীর ধোপাদিঘীরপাড়ে মোমেনের বাসভবন 'হাফিজ কমপ্লেক্স'-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. একে আবদুল মোমেন। এ সময় আরও বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, মুক্তিযোদ্ধা নেতা আবদুল গাফফার কুতুবি, মেজর (অব.) লেলিন, মোহাম্মদ আসালত, আবদুস সালাম মজুমদার, মিনহাজ উদ্দিন, মাকসুদ আহমেদ চৌধুরী, নাজির আহমেদ চৌধুরী, রফিকুল ইসলাম, ফকির শেখ জিয়া উদ্দিন, হুমায়ুন কবির, সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, হাজি এমদাদ, মো. মোসতাক, আবদুর রশীদ মণ্ডল, মো. ইব্রাহিম, মো. জাহান, রফিকুল হক, পারভেজ আহমেদ প্রমুখ। বক্তারা আগামী নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net