স্টাফ রিপোর্টার::
উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমাদানের শেষদিনে সুনামগঞ্জের ৫টি আসনে মনোনয়ন জমা দিচ্ছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন জাতয়ি ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থীরা। বুধবার সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তারা মনোনয়ন জমা দেন। বিকেল ৩টা পর্যন্ত ১৫জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত াপ্রার্থী মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও জাপা নেতা এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ।জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, দেওয়ান জয়নুল জাকেরিন, সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজির হোসেনসহ জাসদ রব, এলডিপি এবং জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net