অনলাইন ডেক্স::
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা শাহ এএম এস কিবরিয়া হত্যা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি। তার জাসিমের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি।
ব্যারিস্টার কাফি জানান- কিবরিয়া হত্যা মামলায় স্থায়ী জামিনের জন্য আরিফুল হক চৌধুরীর পক্ষে গত ১২ জুলাই উচ্চ আদালতে আবেদন করা হয়।
আরিফুল হক চৌধুরীকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না এই মর্মে গত ২৪ আগস্ট আদালত ১০ দিনের সময় দিয়ে সরকারের প্রতি রুল নিশি জারি করেন।
আজ মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিচারপিত সৈয়দ দস্তগীর হোসেন ও মো. মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের বেঞ্চে শুনানী শেষে আরিফুল হক চৌধুরীকে স্থায়ী জামিন প্রদান করা হয়।
আদালতে আরিফুল হক চৌধুরীর পক্ষে শুনানীতে অংশ নেন ব্যারিস্টার ময়নুল হোসেন ও ব্যারিস্টার আবদুল হালিম কাফি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net