অনলাইন ডেক্স::
বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। এ সময় তাঁর স্ত্রী তালেয়া রেহমানসহ পরিবারের লোকজন কারাফটকে তাঁকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ৩১ আগস্ট শফিক রেহমান উচ্চ আদালত থেকে জামিন পান। সোমবার রাতে তাঁর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা পরিকল্পনার অভিযোগে গত ১৬ এপ্রিল ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন শফিক রেহমান। প্রথমে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net