সাইফ উল্লাহ ::
জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম ২য় বারের মত নির্বাচিত হওয়ায় তাকে সংর্বধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানতোষ ঘোষ চৌধুরীর সভাপতিত্বে, সহকারী শিক্ষক অরুপ নারায়ন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ. লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এড: আসাদ উল্লাহ সরকার, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী।
সংর্বধনা অনুষ্টানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রইছ মিয়া,মো: আক্তার হোসেন প্রমুখ।
সংবর্ধনা সভার শুরুতেই সংর্বধিত ব্যক্তি রেজাউল করিম শামীমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সংবর্ধনা শেষে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net