স্টাফ রিপোর্টার,তাহিরপুর:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি অভিযান পরিচালনা করে। বুধবার (০৭.১১.১৮) বেলা সাড়ে ১২টা থেকে দুপুরে আড়াই টা পর্যন্ত বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক নূর হোসেন ৫টি বিভিন্ন ধরনের দোকানীকে বিভিন্ন কারনে মোট ১৩হাজার টাকা জরিমানা করা হয়। দোকান গুলো হল উপজেলার তিন ভাই রেষ্টুরেন্ট কে ২হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল কে ২ হাজার টাকা, পলি ভেরাইটজ ষ্টোর কে ৩ হাজার টাকা, রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার কে ৪ হাজার ৫ শত টাকা, অখিল ষ্টোর কে ১ হাজার ৫ শত টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহাকারী পরিচালক নূর হোসেন বাজার তদারকি অভিযানের অপরিষ্কার, মেয়াদ উত্তিন্ন ঔষধ রাখা,মূল্য তালিকা না থাকায় এই জরিমানা করেন। এসময় তিনি সবাইকে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। অভিযানের সময় সাথে ছিলেন সুনামগঞ্জ সদর স্যানিটারী ইনস্পেক্টর নাজমা জাহান,তাহিরপুর থানার এসআই দিপন্কর,কনষ্টেবল বিধান,সাইফুল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক নূর হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের এই অভিযান চলবে। সবাইকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি। আমরা আবারও আসব। এই দিক নির্দেশনা না মানলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net