স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরতলির জলিলপুর এলাকা থেকে রবিবার ভোররাতে দেশীয় শ্যুটারগানসহ একজনকে আটক করেছে র্যাব। রবিবার দুপুরে আটকৃত আসামীকে অস্ত্রসহ সদর থানায় হস্থান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-৯, সুনামগঞ্জ-৩ সিপিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে শহরতলির জলিলপুর গ্রামে র্যাব-৯, সুনামগঞ্জ-৩ সিপিসির ভারপ্রাপ্ত অধিনায়ক মো. আজিজুল হক সরকারের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জলিলপুর গ্রামের আকিল মিয়া (২৫) একটি দেশীয় শ্যুটারসহ আটক করা হয়। রবিবার দুপুরে আসামীকে সদর থানায় পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net