স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়াকে জিয়াকে অরফানেজ ট্রাস্ট মামলায় ৭ বছর কারাদন্ড প্রদানের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল। সোমবার দিপুরে কাজীর পয়েন্ট থেকে বিক্ষোভ প্রতিবাদ মিছিলটি পৌর কলেজের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক একে সোহাগ এর নেতৃত্বে তাৎক্ষণিক মিছিলটিতে জেলা ছাত্রদল নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ,যুবদল নেতা লিটন, সালেক মেম্বার,মিনারুল, ছাত্রদল নেতা জুনেদ সুমন পারভেজ শাহীন ইমদাদ নিশাত।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net