স্টাফ রিপোর্টার::
বিএনপির পর এবার একদিনের ব্যবধানে সুনামগঞ্জ সদর, পৌরসভা ও বিশ্বম্ভরপুরে জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি প্রদান করা হয়। কমিটিতে সাবেক ছাত্রদল নেতাদের প্রাধান্য লক্ষ্য করা গেছে।
সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মনোনীত হয়েছেন মো. জুলফিকার আলম । যুগ্ম আহ্বায়ক হলেন, আনোয়ার হোসেন হোসেন, সালেহ আহমদ, আব্দুল হাই, ইকবাল হোসেন, শাহ আলম মেম্বার, জুয়েল আহমদ, জিয়া উদ্দিন, হেলাল উদ্দিন, এনামুল হক, আম্বর আলী ও আব্দুর রউফ।
সুনামগঞ্জ পৌর কমিটিতে আহ্বায়ক হয়েছেন মো. মোশারফ হোসেন। যুগ্ম আহ্বায়করা হলেন, মো. রুনু মিয়া, অ্যাড. কামাল হোসেন, হাবিবুর রহমান হাবিব ও শাহাব উদ্দিন।
বিশ্বম্ভরপুর উপজেলায় নজরুল ইসলাম আহ্বায়ক মনোনীত হয়েছেন। যুগ্ম আহ্বায়করা হলেন, মো. জাহাঙ্গীর আলম, আক্তার হোসেন, কবির হোসেন, আলমগীর হোসেন, মোফাজ্জল হোসেন ও নাসির উদ্দিন। গঠনতন্ত্র মোতাবেক আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করবে বলে জানানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত জানান, দুটি উপজেলা ও একটি পৌরসভায় আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net