স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০ তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার আগে ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা।
জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক
সংসদ সদস্য ও হুইপ ফজলুল হক আছপিয়া।
আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি আনিসুল হক, আবুল কালাম আজাদ, আনসার উদ্দিন, রেজাউল হক, কাজী নাসিম উদ্দিন লালা, সদর উপজেরা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি অ্যাড. শেরে নূর আলী, জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. সামছুজ্জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net