স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার বিকাল পাঁচটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সাল আহমদের সভাপতিত্বে এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক পাপ্পু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রইসুজ্জামান৷ উক্ত মুক্ত আলোচনা সভায় বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, চরিত্র গঠন ও ব্যাক্তি হিসেবে প্রত্যেকের দায় ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়৷ এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন শহর সংসদের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, কলেজ সংসদের যুগ্ম আহ্বায়ক নিমাই সরকার, সদস্য সচিব মনির হোসেন দুর্জয়, ছাত্র ইউনিয়ন নেতা আল আমিন, সানন্দ, সাব্বির, রাজন, পিন্টু, কৃষ্ণপদ, রাব্বি, গৌতম, সবুজ প্রমুখ৷
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net