স্টাফ রিপোর্টার::
প্রাক্তন বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক কাল শুক্রবার সন্ধ্যায় শহিদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃবৃন্দ ও প্রগতিশীল আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়ে বক্তব্য দিবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের পক্ষের ও প্রগতিশীল আন্দোলনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net