সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় লাইসেন্স বিহীন বীজ ধান বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বুধবার বিকেলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ দাখিল করেন ফেনারবাক ইউনিয়নের গজারিয়া বাজারের বীজ ডিলার মো, আবু ছালেহ চৌধুরী।
লিখিত াভিযোগ থেকে জানা যায়, উপজেলার ৩ নং ফেনারবাক ইউনিয়নের গজারিয়া বাজারের সরকার অনুমোদিত বিএডিসি বীজ ডিলার মো, আবু ছালেহ চৌধুরীর লাইসেন্স নং ৯৯৬। বিধি মোতাবেক বীজ ধান বিক্রয়ের জন্য কথা থাকলেও কামদরপুর গ্রামের মৃত রুস্তম আলী এর ছেলে জিল্লুর রহমান ও একই গ্রামের মুকবুল হোসেন উভয় লাইসেন্স বিহীন কামধরপুর বাজারে আলাদ্ াদোকানে অবৈধ ভাবে বীজ ধান বিক্রয় করছে। অবৈধ বাবে বীজ ধান বিক্রয়ের কারণে আমার দোকানের বীজ ধান বিক্রয় কমে যাচ্ছে। যার দরুন আমার দোকানটি বন্ধ হওয়ার উপক্রম। এমতাবস্থায় অবৈধ বীজ ধান বিক্রেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে জামালগঞ্জ উপসহকারী কৃষি অফিসার রামেন্দ্র বলেন, ঘঠনাস্থলে গিয়ে দেখী বীজ নিয়েছে, যাতে বীজ বিক্রয় না হয় সেই ব্যাপারে সর্তক করে দিয়েছি। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net