স্টাফ রিপোর্টার::
জাতীয় খেলাঘরের দুই দিন ব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ সিলেটের মৌলভী বাজারে শুরু হবে। আগামী ২৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চার বিভাগের প্রায় দুই শতাধিক প্রশিক্ষণার্থীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দিবেন কেন্দ্রীয় খেলাঘরের সংগঠকবৃন্দ। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা থেকে ৬৭জন অংশ নিবেন। অংশগ্রহণকারীদের কিভাবে শিশুদের সুকুমার বৃত্তি জাগিয়ে তুলে তাদেরকে সংষ্কৃতি, প্রগতি ও বিজ্ঞানমনা করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা ভালো কাজে উদ্ধুদ্ধ হয়ে সমাজ ও দেশের উপকারে আসে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net