স্টাফ রিপোর্টার :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে’ শহরে কালো পতাকা মিছিল বের করেছে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।
রোববার দুপুরে জেলা শহরের পুরাতন বাসস্টেশন থেকে কালো পতাকা মিছিল নিয়ে নেতাকর্মীরা বের হলে কামারখাল এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই সমাবেশ করেন নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, নাদের আহমদ অ্যাড. শেরেনূর আলী, আব্দুল লতিফ জেপি, আকবর আলী, আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সম্পাদক নূর হোসেন, নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, কোষাধ্যক্ষ সাইফুল্লা হাছান জুনেদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, ছাত্রদল সভাপতি রায়হান উদ্দিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net