স্টাফ রিপোর্টার:
দলীয় সভায় যোগদান শেষে ফেরারকালে ছাতকে বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ । শনিবার গোবিন্দগঞ্জে দলীয় সভা থেকে বাড়ী ফেরারকালে তাজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ছাতক ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কবির আহমদ মধু, বিএনপি নেতা ইয়াকুব আলী মাষ্টার, রহমত আলী, আব্দুল্লাহ আল মামুন, রুকন আহমদ ও ইমরান মিয়া। ছাতক থানার ওসি(অপারেশন) কাজী গোলাম মোস্তফা ৬ জন গ্রেফতারের কথা স্বীকার করে জানান, নাশকতা সৃষ্টির আশংকায় তাদের গ্রেফতার করা হয়। এদিকে, বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরতসহ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net