স্টাফ রিপোর্টার ::
পুরাতন নাশকতার মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতিসহ ৫ নেতাকে আটক করেছে পুলিশ। শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শাহজাহান, জেলা যুব দলের সহ-সভাপতি সুজন আহমদ, ছাত্রদল নেতা ওবায়দুর রহমান, শাহ রুহুল ও ফয়সল আহমদ। এর মধ্যে ওবায়দুর রহমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের ছোট ভাই।
সদর থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, পুরাতন নাশকতার মামলায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার আদালতে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net