স্টাফ রিপোর্টার ::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৭ দফা দাবি বাস্তবায়নে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকে হাফেজা ফেরদৌস লিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট জয়শ্রী দেব, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, মুনাজ্জির হোসেন সুজন, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, আসমা বেগম, মার্জিয়া বেগম, ডাক্তার রাবেয়া সিদ্দিকা, রহিমা আক্তার, রোকেয়া আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা সম্পাদিকা হালিমা আক্তার ডালিয়া, রেশমা বেগম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net