অনলাইন ডেস্ক ::
সড়ক পরিবহণ আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবীতে শনিবার সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত দুর পাল্লার বাস সিলেট থেকে যাতায়াত বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার(২০ অক্টোবর) দুপুর ১২টায় দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভাগীয় শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ওছমান আলী। সভাপতিত্ব করবেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।
বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সহ সভাপতি সাদিকুর রহমান হিরু।
শ্রমিক সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সকল উপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।
উক্ত সমাবেশ উপলক্ষে শনিবার সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত দুর পাল্লার বাস সিলেট থেকে যাতায়াত বন্ধ থাকবে। এতে যানবাহন চলাচলে সাময়িক এ অসুবিধার জন্য যাত্রী সাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net