আরিফ বাদশাঃ
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মাসুদ কামাল সুফির ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামালগঞ্জে উপজেলা ছাত্রলীগের একাংশ। বুধবার বিকাল ৫ ঘটিকায় সাচনা বাজারের ঐতিহাসিক বটতলা থেকে শুরু হয়ে নিউ সিএনজি স্টেশন পর্যন্তএসে শেষ হয় মিছিলটি।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা- কিংকর ঘোষ চৌধুরি, আরিফ আলম লিমন, এম.এইচ.হিমেল, মোঃ লিটন মিয়া, আল আরাফাত রুবেল,পাপ্পু আচার্য্য, শাহিন আহমেদ, বাবু, রনি, আজিজুল হক হিরা, শেখ ফরিদ, অন্তুু রায় প্রমুখ।
ছাত্রলীগ নেতারা অবিলম্বে নেতার মুক্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net