ভ্রাম্যমান প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলা প্রতিব›দ্ধী কল্যান সমিতির সভাপতির বিরুদ্ধে প্রতিবন্ধীদের কাছ থেকে ভাতার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ২ মাসের কারা দন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত (৮টায়) সংগঠনের সভাপতি শাহ আবুল কাশেম (৪২) কে উপজেলার বিভিন্ন গ্রামের প্রতিবন্ধীদের টাকা প্রতারণা মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে এই কারাদন্ড প্রদান করা হয়। আবুল কাশেম উপজেলার ভীমখালী ইউনিয়নের মানীগাঁও গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।এ ব্যপারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট টিটন খীসা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net