হাবিবুর রহমান হাবিব::
সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশী সিলেট ল' কলেজের সাবেক ভিপি ও সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট সামসুল ইসলাম, ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মো. সামছুল হক চৌধুরী পূজাম-প পরিদর্শন করেছেন।
১৭ অক্টোবর বুধবার দিরাই উপজেলার বোয়ালিয়া বাজারের পুজামন্ডপ, শাল্লা উপজেলার শ্বাসখাই বাজাজের পুজামন্ডপ, ঘুঙ্গিয়ারগাওঁ বাজারের কালী মন্দিরের পুজামন্ডপ, রামকৃষ্ণ মিশন ডুমরার পুজামন্ডপ, সহ দিরাই- শাল্লা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
নেতৃবৃন্দ পুজামন্ড পরিদর্শন কালে সনাতন ধর্মাবলম্বী লোকজনকে শ্বারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদেরকে নির্বিগ্নে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন।
এসময় সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, দৈনিক সিলেট বাণীর সার্কুলেশন ম্যানেজার মোঃ খালেদ মিয়া, উবায়দুল, আনোয়ারুল হক, রুজেল,জায়েদ হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net